1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে রোববার  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে রোববার 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ৭ সেপ্টেম্বর রোববার থেকে বগুড়ায় শুরু হচ্ছে “জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। ওই দিন বিকেল ৩ ঘটিকায় জেলা প্রশাসক হোসনা আফরোজা শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা দল অংশগ্রহন করবে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন দুপচাঁচিয়া উপজেলা বনাম সারিয়াকান্দি উপজেলা।

বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে এ সব তথ্য জানানো হয় ।লিখিত বক্তব্য পাঠ করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা ।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মেজবাউল করিম, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন ,জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা প্রমুখ ।১২টি উপজেলা দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নিচ্ছে। ক- গ্রুপে রয়েছে শাজাহানপুর, সোনাতলা ও কাহালু উপজেলা, খ- গ্রুপে শেরপুর, শিবগঞ্জ ও গাবতলী উপজেলা, গ- গ্রুপে আদমদীঘি, বগুড়া সদর ও নন্দীগ্রাম উপজেলা এবং ঘ- গ্রুপে রয়েছে সারিয়াকান্দি, ধুনট ও দুপচাঁচিয়া উপজেলা। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ২ লক্ষ টাকা এবং রানার্সআপ দলকে ১ লক্ষ টাকা প্রাইজমানি দেওয়া হবে। এছাড়া প্রতিটি খেলার ম্যান অব দ্য ম্যাচ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করা হবে। প্রতিটি দলে ৪জন দেশি /বিদেশি বহিরাগত খেলোয়াড় অংশ নিতে পারবে। টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমকে আহ্বায়ক এবং জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনকে সদস্য সচিব করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যরা এই কমিটির সদস্য রয়েছেন। সাংবাদিক সম্মেলন শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি উন্মোচন করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews