1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় ফুটবল স্টেডিয়ামে আরাফাত রহমান কোকোর নামে রাতারাতি লাগানো ব্যানার খুলে ফেললেন বিএনপি নেতারা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় ফুটবল স্টেডিয়ামে আরাফাত রহমান কোকোর নামে রাতারাতি লাগানো ব্যানার খুলে ফেললেন বিএনপি নেতারা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের নামে করা ফুটবল স্টেডিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে রাতারাতি লাগানো ব্যানার খুলে ফেলা হয়েছে। বৃহস্পতিবার বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ এই ব্যানার খুলে ফেলেন।
৫ আগস্ট ক্ষমতার পালা বদলে এ স্টেডিয়ামে নাম ডেকে দিয়ে কে বা কারা আরাফাত রহমান কোকোর নামে সাইনবোর্ড গেটে লাগিয়ে দেয় এবং বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের ছবিতে রং দিয়ে মুছে দেয়।
এ ঘটনা বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টিতে আসলে তারা সাইনবোর্ড খুলে ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু কয়েকদিনে সাইনবোর্ড না খোলায় জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বৃহস্পতিবার উক্ত সাইনবোর্ড খুলে দেন।
এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনাসহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি’র নেতারা, প্রতিহিংসামূলক কোন ঘটনা থেকে  বিরত থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সেই লক্ষ্যে কে বা কাহারা সাইনবোর্ড লাগিয়েছিল সেটা আমরা খুলে ফেলে দেওয়া হল।
গেল ৫  আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর অতি উৎসাহী কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ নেতার নামে প্রতিষ্ঠিত ফুটবল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে খালেদা জিয়ার ছেলের নামে ব্যানার লাগিয়ে দেয়।
উল্লেখ,  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমতাজউদ্দিনের ছেলে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন নিজ্ব অর্থায়নে তার বাবা নামে ফুটবল স্টেডিয়াম করেছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews