1. admin@bogurapost.com : admin :
বগুড়ায় বর্ণাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ায় বর্ণাঢ্য নানা আয়োজনে নববর্ষ উদযাপন

  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৪৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন হচ্ছে। সকাল নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসব শোভাযাত্রায় ঘোড়া ও গরুর গাড়িসহ গ্রাম বাংলার বাউল সজ্জিতসহ নানা সজ্জা প্রদশিত হয়েছে।

পহেলা বৈশাখে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক হোসনা আফরোজার নেতৃত্বে এতে পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পৌর প্রশাসক মাসুম আলী বেগ,সহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী,সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিশাল এই আনন্দ শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য, জাতীয় ফুল ফল প্রাণীর প্রতিকৃতি নিয়ে শিক্ষার্থীরা অংশ নেন। শহরের সাতমাথায় দিন বদলের মঞ্চ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল নয়টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তি তৌফিকুল আলম টিপু। বেলা ১২ টায় শহরে শোভাযাত্রা বেবর করে জেলা বিএনপি। অঙ্গসহযোগী  সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে বর্ণিল সাজে অংশগ্রহন করেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রিয় সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর হেনা, জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, কৃষকদল আহবায়ক এনামুল হক সুমন, সদস্য সচিব সাইফুল ইসলাম রনি, ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, মহিলা দল সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।

পরে শহরের পৌর পার্কে জাসাস জেলা শাখার উদ্যোগে সাতদিন ব্যাপি বৈশাখী উৎসবের উদ্বোধন করেনজেলা প্রশাসক হোসনা আফরোজা। জাসাস সভাপতি ওয়াহিদ মুরাদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পুলিশ সুপার জেদান আল মুসা,জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews