নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার উদ্যোগে উপজেলা দায়িত্বশীলদের সম্মানার্থে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বাদ আসর বগুড়ার শাহ্ ওয়ালিউল্লাহ মিলনায়তনে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের জেলা সভাপতি মোঃ মনজুরুল ইসলাম রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন।
জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের জেলা উপদেষ্টা মাওলানা মোঃ আব্দুল বাছেদ, জেলা সহ-সভাপতি ও শেরপুর শাহ বন্দিগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, মোঃ শাহাদাত হোসেন, জেলা সহ-সাধারণ সম্পাদক, মোঃ আব্দুল হান্নান, শফিকুল ইসলাম শফিক, ডাঃ নুরুল আমিন, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, জেলা কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, জেলা দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোঃ রেজাউল বারী বিদ্যুৎ, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক হোসাইন আহমেদ আকাশ, আইন-আদালত সম্পাদক মাওলানা ফিরোজ আহমেদ, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ গোলাম আজম প্রমূখ।
Leave a Reply