1. admin@bogurapost.com : admin :
বগুড়ার আদমদিঘীতে রাজু, দুপচাঁচিয়ায় নতুনমুখ বিপ্লব,কাহালুতে সুরুজ চেয়ারম্যান হলেন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার আদমদিঘীতে রাজু, দুপচাঁচিয়ায় নতুনমুখ বিপ্লব,কাহালুতে সুরুজ চেয়ারম্যান হলেন

  • আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৫১ বার

নিজস্ব প্রতিবেদক

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বগুড়ায় আদমদীঘি উপজেলায় পুনঃরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

তিনি আনারস প্রতীকে ৩৯ হাজার ৮৩২ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রাসেদুল ইসলাম রাজা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১২৮ ভোট। দুপচাঁচিয়ায় উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব মোটরসাইকেল প্রতীকে ৩৭ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক প্রামানিক আনারস প্রতীকে ২০ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।

কাহালুতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ পুনঃরায় আনারস প্রতীকে ৩৮ হাজার ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৪৬ ভোট।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করা হয়। এর আগে এদিন কাহালু, দুপচাঁচিয়া ও আদমদিঘী উপজেলার ১৮২ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

তিনটি উপজেলায় ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন চলাকালে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে মোট ১০ টি মামলায় ১০ ব্যক্তির ভ্রাম্যমাণ আদালতে ২২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বিছিন্ন কিছু ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সকলের সহযোগিতায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews