1. admin@bogurapost.com : admin :
বগুড়ার আলু বিশ্বের ৭টি দেশে রফতানি হচ্ছে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার আলু বিশ্বের ৭টি দেশে রফতানি হচ্ছে

  • আপডেট সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৪৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার বিষমুক্ত আলু বিশ্বের ৭টি দেশে রফতানি করা হচ্ছে। চলতি বছর বগুড়া অঞ্চল থেকে ৩০ হাজার মেট্রিক টন বিষমুক্ত আলু নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংঙ্কা, সৌদি আরব ও দুবাই রফতানি হচ্ছে।
গত বছর ১৪ হাজার মেট্রিক টন আলু বিদেশে রফতানি হলেও এ বছর বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে ২৫ হাজার মেট্রিক টন আলু রফতানি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানায় কৃষি বিভাগ।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৫৮ হাজার ৫শ হেক্টর জমিতে ১২ লাখ মেট্রিন টন আলু উৎপন্ন হয়েছে। উৎপাদিত আলু রাখার জন্য জেলায় ৩৬টি আলু হিমাগার রয়েছে। এসব হিমাগারে আলুর ধারণ ক্ষমতা ৩ লাখ ১৭ হাজার মেট্রিক টন।

মহাস্থান হাটে গিয়ে দেখা যায়, দেশি পাকড়ি আলু প্রতি মণ ৫৫০ টাকায়, গ্রানুলা ৩৫০ টাকায়, অ্যাসটরিক ৪৮০ টাকায় কিনে রফতানির জন্য মোড়কজাত করা হচ্ছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার মেসার্স সাগর ট্রেডার্স ১১ হাজার ২০০ মেট্রিক টন আলু বিদেশে রফতানি করছে।

এছাড়া জয়পুরহাটের কালাই উপজেলা থেকে আরেকটি রফতানিকারক প্রতিষ্ঠান পাঁচ হাজার মেট্রিক টন আলু রফতানি করছে।

শিবগঞ্জের সাগর ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাগর হোসেন ফকির জানান, বেসরকারি রফতানিকারক প্রতিষ্ঠান মাসওয়া অ্যাগ্রো লিমিটেড ও বায়রন অ্যাগ্রো কম্বাইন লিমিটেডের মাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলংকায় গ্রানুলা, অ্যাসটরিক, দেশি পাকড়িসহ কয়েকটি জাতের আলু পাঠানো হচ্ছে।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল মোজাহিদ সরকার জানান, কয়েক বছর ধরে শিবগঞ্জের ব্যবসায়ীরা আলু রফতানি করে আসছে। সাগর ট্রেডার্স এ বছর ২৮ হাজার মেট্রিক টন আলু রফতানি করার কথা। এরই মধ্যে ১১ হাজার মেট্রিক টন আলু রফতানি করেছে প্রতিষ্ঠানটি।

বগুড়া কৃষি বিপণন অধিদফতরের উপ পরিচালক মো. শামসদ্দীন সোহেল বলেন, কয়েক বছর ধরেই বগুড়া থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, শ্রীলংকা, থাইল্যান্ড ও আরব আমিরাতে আলু রফতানি করা হচ্ছে। এ বছর রফতানি আরো বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে মার্চ পর্যন্ত জেলার শিবগঞ্জ, সদর ও শেরপুর উপজেলা থেকে ২৫ হাজার মেট্রিক টন আলু রফতানি করা হচ্ছে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews