1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার কাহালুতে উপজেলা নির্বাচনে শেষ মুহূর্তে জমে উঠেছে প্রচারণা

  • আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২০৪ বার
কাহালু থেকে খালেকুজ্জামান মিঠু :
বগুড়ার কাহালুতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে  জমে উঠেছে প্রচার প্রচারণা। এ নির্বাচনে ভোটারদের খুব একটা আগ্রহ না থাকলেও প্রতিদ্বন্দ্বি প্রার্থীগন  তাঁদের নির্বাচনি  প্রচার প্রচারণা জোরেসোরে চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মাঝে উদ্বেগ উৎকন্ঠা ততই বেড়ে চলেছে।  উপজেলার হাট বাজার, গ্রাম গন্জের পাড়া মহল্লার  অলিগলিতে  প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টারে  ছেয়ে গেছে। হোটেল রেষ্টুরেন্ট ও চায়ের কাপে নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও এ নির্বাচন নিয়ে  ভোটারদের নেই তেমন কোন আগ্রহ। তবুও প্রতিদ্বন্দ্বি প্রার্থীগন তাদের নিজ নিজ যোগ্যতা তুলে ধরে ভোটারদের সমথর্ন আদায়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের দিয়ে যাচ্ছেন নানা সব প্রতিশ্রুতির ফুলঝুড়ি। সভা সমাবেশ, উঠান বৈঠক, মুরুব্বিদের কাছে দোয়া চাওয়া, গনসংযোগ সহ নানা ব্যস্ততায় সময় পার করছেন প্রার্থীগন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে  বিএনপি জামায়াত এ নির্বাচনে  অংশ না নেয়ায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার কাহালুতে এবার  চেয়ারম্যান পদে আ,লীগের ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাঁরা  হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ, লীগের সহ সভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ (আনারস)  উপজেলা আ, লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান (মোটরসাইকেল) ও বগুড়া জেলা আ,লীগের সদস্য অধ্যক্ষ এ, এন,এম আহছানুল হক (ঘোড়া) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এ নির্বাচনে বিএনপি জামায়াত বা অন্য  কোন দলের  প্রার্থী না থাকায় এবং আ, লীগের দলীয় মনোনয়ন ও দলীয় প্রতীক না থাকায়  আ,লীগের  প্রতিদ্বন্দ্বি  এখন আ,লীগ। বর্তমান  উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ তাঁর পদটি হাতছাড়া করতে নারাজ। তাই তিনি আবারোও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিগত পাঁচ বছর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অতীতের সকল  ভূলভ্রান্তি সুধরে নিতে আগামী নির্বাচনে  বিজয় সুনিশ্চিত করতে তাঁর কর্মী  সমর্থকদের সাথে নিয়ে রাতদিন নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন। এদিকে ভোটের মাঠে  থেমে নেই  উপজেলা আ, লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান।  বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নে  নৌকা  প্রতীক নিয়ে লড়েও তিনি বিজয়ী হতে পারেননি। বিগত নির্বাচনে পরাজয়ের কারণ খুঁজে বের করে তিনি কর্মী সমর্থকদের সাথে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।  তবে এবারে দলীয় মনোনয়ন ও প্রতীক না থাকলেও জয়ের ব্যাপারে তিনি খুবই  আশাবাদী। অপর প্রতিদ্বন্দ্বি পরিচ্ছন্ন নেতা অধ্যক্ষ এ, এন, এম আহছানুল হক বগুড়া জেলা আ,লীগের সদস্য বয়সে তরুণ ও রাজনীতিতে নবীন হওয়া স্বত্বেও  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন উত্তোলন করেছিলেন। শেষ পর্যন্ত তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন। আ,লীগের তৃণমূলের সহিত যোগাযোগ সুদৃঢ় রাখতে ও তাঁর কর্মী সমর্থককে বাগে আনতে  তিনি আগামীতে এমপি পদের আশা না  ছাড়লেও আসন্ন  উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদের জন্য যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন  বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ লালু, (তালা) প্রতীক মোঃ সাইফুল ইসলাম সুলতান (টিয়াপাখি) উপজেলা আ,লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ছাইফুল ইসলাম(চশমা) ,আব্দুস সোবহান সন্জু,(বই) আবদুল্লাহ আল মাসুদ সুমন (টিউবওয়েল)  ও মোঃ রায়হান ইসলাম (মাইক) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন  বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, (কলস) ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান  কাহালু পৌর সভার সদ্য পদত্যাগ কৃত সংক্ষিত নারী কাউন্সিলর আছমা বেগম (প্রজাপতি)। নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে খুব একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছেনা।  চলতি মাসের ২১ তারিখে দেশের ১৬১ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এর মধ্যে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ রয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কাহালু উপজেলায় মোট ভোটার ১ লাখ ৯২ হাজার ৪শ ৬ জন। এরমধ্যে পূরুষ ভোটার রয়েছে ৯৫ হাজার ৯৫১ ও নারী ভোটার রয়েছে ৯৬ হাজার ৪ শ ৪০ জন। আর তৃতীয় লিঙ্গের হিজড়া ভোটার রয়েছে ৫ জন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews