জানা যায়, মঙ্গলবার সকালে আব্দুর রহিম ও তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে রহিম ক্ষীপ্ত হয়ে তাঁর স্ত্রী কে লক্ষ্য করে চাকু ছুঁড়ে মারে। এসময় তার কন্যা রাহিমনি দৌড়ে মায়ের কাছে আসলে ঐ চাকু রাহি মনির নিচ পেটে গিয়ে লাগে। এতে রাহিমনি গুরুত্বর জখম হয়। পরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রাহিমনিকে প্রতিবশিরা কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে মঙলবার সকালে রাহিমনির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে। এঘটনার পর থেকে রাহিমনির পিতা আব্দুর রহিম পলাতক ছিলো। পুলিশ তাকে গ্রেফতার করতে জোর তৎপরতা চালায় এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১ টার দিকে কাহালু দরগাহাট সড়কে পুরাতন কৃষি অফিসের পূর্বে একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপন অবস্থায় আব্দুর রহিম কে পুলিশ আটক করে।
কাহালু থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মোঃ আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, রাহিমনির পিতাকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply