নিজস্ব প্রতিবেদক
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার কাহালুতে বিশ্ব “মা” দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল জোব্বার,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন বক্তব্য রাখেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply