1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার কাহালুতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালুতে দুর্বৃত্তদের হামলায় রুহুল আমিন সরকার (৩৫) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুরা গ্রামের উত্তর পাড়ার অতর্কিত হামলার শিকার হয়ে নিহত হন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এলাকার খাস পুকুরে মাছ চাষ নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাহুল সরকার বগুড়া শহর যুবদলের ১৩ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলার কৈগাড়ী এলাকার মৃত আঃ সোবাহান সরকারের ছেলে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে রুহুল আমিন সরকার কাহালু উপজেলার মাগুরা গ্রামের উত্তর পাড়া এলাকায় যান। সেখানে তার একটি পুকুর লিজ নেয়া আছে। সেই পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। সেখানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। হামলায় রাহুল ঘটনাস্থলেই মারা যান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শহর যুবদলের নেতারা ক্ষোভ জানিয়ে বলেন, রুহুল আমিন হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ খুঁজে বের করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews