1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালুতে রেদোয়ান হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার কাহালুতে রেদোয়ান হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৫২ বার
কাহালু( বগুড়া) প্রতিনিধি
বগুড়ার কাহালুতে রেদোয়ান হত্যার প্রতিবাদে ও মূল আসামি আবুল কাশেমের ফাঁসির দাবিতে  মানববন্ধন শেষে  সংবাদ সন্মেলন  অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১১ টায় খুনি আবুল কাশেমের ফাঁসির দাবিতে  কাহালু রেলগেট চারমাথা রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার পাতান্জ গ্রামের প্রায় শতাধিক নারী পুরুষ ব্যানার ও পোস্টার হাতে নিয়ে রেদোয়ান হত্যার মূল আসামি আবুল কাশেমের ফাঁসির  দাবি  জানায়।  এসময় নিহত রেদোয়ান এর পিতা আলহাজ্ব মোঃ মেরাজুল ইসলাম বলেন, আমার ছেলে রেদোয়ানের  কোন দোষ নেই। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকান্ডের সহিত জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার  দাবি জানান।  মানববন্ধন শেষে  দুপুরে কাহালু প্রেসক্লাবে এক সাংবাদিক  সন্মেলন আহবান করেন নিহত রেদোয়ান এর পিতা আলহাজ্ব মোঃ মেরাজুল ইসলাম। তিনি তাঁর লিখিত বক্তব্যে  বলেন, আমার পুত্র রেদোয়ান ঐ রাতে তারাবী নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্বীকৃত খুনি আবুল কাশেম ও তাঁর সহযোগিরা তাঁকে ডেকে নিয়ে নৃশংস ভাবে খুন করে। এ হত্যাকান্ডের ১২ দিন অতিবাহিত হলেও আবুল কাশেম ছাড়া পুলিশ কোন আসামি কে গ্রেফতার করতে পারেনি। আমি মনে করি এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড । এ হত্যাকান্ডের সহিত জড়িত অন্য সহযোগীরাও রয়েছেন, তাঁরা এখনও ধরা ছোঁয়ার বাহিরে। আমি এ হত্যাকান্ডের সঠিক তদন্ত সাপেক্ষে হত্যা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সংবাদ সন্মেলনে উপজেলার পাতান্জ গ্রামের প্রায় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ৫ এপ্রিল রেদোয়ান ৮ রাকায়াত তারাবী নামাজ শেষে মসজিদের বাহিরে এলে ওঁত পেতে থাকা তাঁর সহপাঠী আবুল কাশেম  হাসুয়া দিয়ে কুপিয়ে রেদোয়ানকে হত্যা করে। এঘটনায় নিহত রেদোয়ান এর পিতা আলহাজ্ব মোঃ মেরাজুল ইসলাম বাদী হয়ে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews