1. admin@bogurapost.com : admin :
বগুড়ার কাহালু শেখাহারে রাকাব শাখার নতুন ভবন উদ্বোধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার কাহালু শেখাহারে রাকাব শাখার নতুন ভবন উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৫ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়া জেলার কাহালু উপজেলাধীন শেখাহারে বুধবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শেখাহার শাখার নতুন ভবনের উদ্বোধন করা হয়।

রাকাব প্রধান কার্য্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উক্ত নতুন ভবন উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক (বগুড়া উত্তর) মোঃ বেল্লাল হোসেন এবং উপমহাব্যবস্থাপক (বগুড়া দক্ষিন) (মোঃ শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক অদিতি দাস।

বক্তব্য রাখেন অবসর প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী-কল্যান সমিতির সদস্য মোঃ মেজবাউদ্দিন খান, ভবনটির মালিক ডাঃ মোঃ মোশাররফ হোসেন খন্দকার, ব্যাংকার্স ক্লার প্রতিনিধি ও মিউচুয়্যাল ট্রাষ্ট ব্যাংক ব্যবস্থাপক সামিউল করিম।
গ্রাহক স্বপন মল্লিক, জামিনুর রহমান, শেখাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রমুখ।

বক্তাগন, ব্যাংকিং সেবার মান বৃদ্ধির মাধ্যমে তৃনমূল পর্যায়ে ব্যাংকের আন্তরিক সেবা নিশ্চিত করার আহবান জানান। প্রান্তিক জনগোষ্টি কৃষকদের উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। শস্য ভান্ডার বগুড়াকে খাদ্য উৎপাদনে দেশের জন্য রোল-মডেল হিসাবে গড়ে তোলার আহবান জানান।

প্রধান অতিথি বলেন, এদেশের ছাত্র/জনতা বুকের তাজা রক্ত দিয়ে একটি স্বৈরাচার মুক্ত দেশ আমাদের উপহার দিয়েছে। ডিজিটাল আর্থিক লেনদেনের আধুনিক সকল সুযোগ সুবিধা সেবা প্রত্যাশীদের জন্য ব্যাবস্হা করতে হবে। দেশের অর্থনৈতিক মুক্তির ব্যবস্হা করতে হবে। ২,১২,০০০ কোটি টাকা খেলাপী লোন গ্রহীতাদের কোন প্রকার সৌজন্য দেখানো যাবে না। সৌজন্য দেখাবো প্রান্তিক জনগোষ্ঠিদের প্রতি। সহজ শর্তে প্রান্তিক জনগোষ্টি কৃষকদের লোন প্রদান করার আহ্বান জানান তিনি। পরিশেষে, দোয়া মুনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews