1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচতে বাবা’র সাহায্যের আবেদন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার গাবতলীতে ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচতে বাবা’র সাহায্যের আবেদন

  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

 

সুস্থ দেহে বেঁচে থাকার আকুতি নিয়ে দুরারোগ্য টিউমার ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের দ্বারে দ্বারে ঘুরছেন অস্বচ্ছল অসহায় ভটভটি চালক পিতা। বগুড়ার গাবতলী সদর ইউনিয়ন দাঁড়াইল গ্রামের আব্দুল লতিফ প্রামানিকের মেয়ে মোছাঃ মরিয়ম আক্তার (৪) দীর্ঘ প্রায় ১বছর আগে মুখের ভিতরে টিউমার ক্যান্সার আক্রান্ত হয়। ইতিপূর্বে ঢাকা মহাখালী জাতীয় ক্যান্সার ইনষ্টিটিউট ও হাসপাতাল থেকে এ পর্যন্ত ৬/৭টি ক্যামো দেয়া হয়েছে। এখনও মরিয়মের সু-চিকিৎসার জন্য প্রায় ৮/১০লাখ টাকার প্রয়োজন। ভটভটি চালক পিতার পক্ষে মেয়ের চিকিৎসা চালালো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এদিকে বাঁচার করুন আকুতি নিয়ে অবুঝ মেয়েটি শুধু বাবা-মা’র মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে। তাই সমাজের বিত্তবানদের প্রতি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন পিতা ও তার পরিবার। আর্থিক সহযোগিতা বা মানবিক সাহায্য পাঠাতে নিচে দেওয়া ক্যান্সার আক্রান্ত রোগীর পিতা আব্দুল লতিফ প্রাং এর মোবাইল নাম্বারটিতে কথা বলে বা সরাসরি তার ঠিকানায় গিয়ে সাহায্য পাঠাতে পারেন অথবা বিকাশ বা ব্যাংক একাউন্টের মাধ্যমে সাহায্য দিতে পারেন। মোবাইল নং-০১৭২৮-৮৭৯৩৪৮ (বিকাশ+নগদ), ব্যাংক একাউন্ট, সোনালী ব্যাংক, গাবতলী শাখা। হিসাব নং-০৬১৩০০১০৩৫৩১৪।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews