1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী রবিনের এজেন্টের এক বছর কারাদণ্ড - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান প্রার্থী রবিনের এজেন্টের এক বছর কারাদণ্ড

  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩৪৭ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়া গাবতলীতে জাল ভোট দেওয়ার অভিযোগে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের এজেন্টকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকালে গাবতলী থানায় আদালত বসিয়ে এ রায় দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমা।

দণ্ডিত ওই ব্যক্তির নাম এমদাদ হক এরশাদ ৷ তিনি গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনারস প্রতীকের এজেন্ট ছিলেন এবং ওই ওযার্ডের সাবেক ইউপি সদস্য।
এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

পুলিশের এই কর্মকর্তা জানান, ভোটগ্রহণের সময় বেলা ১২ টার দিকে উপজেলার রাসেশ্বরপুর মাঝপাড়া কুসুম কলি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে আনারস প্রতীক প্রার্থীর এজেন্ট এমদাদকে আটক করে পুলিশ। এই সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও আনারস প্রতীকে সিল দেওয়া ৯০০ টি ব্যালট জব্দ করা হয়। সাথে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহজাহান হোসেনকেও আটক করে পুলিশ। হাতেনাতে গ্রেফতারের পর প্রায় ৩০০ টি জাল ভোট বাক্সে ফেলানোর অভিযোগ স্বীকার করেন ওই প্রিজাইডিং কর্মকর্তা।

তিন আরও জানান, জাল ভোটে দেওয়ার অভিযোগে আটক প্রিজাইডিং অফিসার শাজাহান হোসেন ও এমদাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে। এছাড়াও এমদাদের কাছ থেকে সিল দেওয়া ব্যালট পেপার পাওয়ায় বিচারক এক বছরের কারাদন্ড দিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews