1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে নির্যাতনে আহত গৃহবধুর মৃত্যু, স্বামী আটক - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার গাবতলীতে নির্যাতনে আহত গৃহবধুর মৃত্যু, স্বামী আটক

  • আপডেট সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৮৪ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার গাবতলীতে স্বামীর নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার দিবাগত দেড়টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত শরিফা খাতুন(২৫) গাবতলী উপজেলার উজগ্রাম গ্রামের আনসার আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী সাগরকে(৩৫) আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
আশিক ইকবাল।

জানা গেছে,  গত ৬ মার্চ স্বামীর বাড়িতে শরিফা খাতুনকে তার স্বামী সাগত শারীরিক নির্যাতন করেন। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ৪দিন চিকিৎসাধীন থাকার পর  রোববার রাতে তার মৃত্যু হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিক ইকবাল জানান, চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের স্বামী সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews