1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে পানি সেচ দেওয়াকে ছুরিকাঘাতে পাম্প মালিককে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার গাবতলীতে পানি সেচ দেওয়াকে ছুরিকাঘাতে পাম্প মালিককে হত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার গাবতলীতে জমিতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে পাম্পের মালিককে হত্যা করেছে । বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাবতলী উপজেলার নেপালতলীর বুরুজ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পাম্প মালিকের  আমিনুল ইসলাম ওই এলাকার মোজাফফর হোসেনের ছেলে। এ ঘটনায় হৃদয়(২৫)  নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  আবুল কালাম আজাদ।

পুলিশের এই কর্মকর্তা জানান, বুরুজ এলাকায় হৃদয় তার নানার জমি দেখাশোনা করে আসছিল । সেখানে বৃহস্পতিবার  সকালে সেচ পাম্পের মালিক আমিনুল ইসলামের সাথে জমিতে পানি দেয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হৃদয় তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে আমিনুলকে আঘাত করেন। পরে তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া   শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনার পরেই অভিযুক্ত যুবক হৃদয়কে আটক করা হয়েছে৷ হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews