1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে বিলের দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার গাবতলীতে বিলের দখল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৩৫ বার
নিজস্ব প্রতিবেদক 
 বগুড়ার গাবতলীতে সোনাকানিয়া বিলের দখল ও ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েল (৫০) মৃত্যু। রোববার ( ২২জুন) সকাল ১০টায় উপজেলা মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জুয়েল গুরুতর আহত হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেরাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, গাবতলীর মহিষাবান ইউনিয়নের সোনাকানিয়া সরকারপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে মহিষাবান ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুয়েলের সাথে সোনাকানিয়া বিলের দখল ও ভাগবাটোয়ারা নিয়ে প্রতিবেশি তাজেলসহ কতিপয় ব্যক্তির দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে  রবিবার দুপুরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের জুয়েল ও তাজেলসহ ৩/৪জন আহত হন। আহতরা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নেয়। এদের মধ্যে জুয়েল প্রতিপক্ষের ইটের আঘাতে বুকে ও পায়ে আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত জুয়েলকে বিকেলে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে প্রতিপক্ষ তাজেল মাথা জখম প্রাপ্ত হয়েছেন।
 থানার ওসি সেরাজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews