1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে মুনলাইট প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ  - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার গাবতলীতে মুনলাইট প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩২২ বার
নিজস্ব প্রতিবেদক
এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সমাজসেবায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে সারাদেশের সেরা সংগঠন সম্মানপ্রাপ্ত সংগঠন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটি। বগুড়ার গাবতলীর সুবাদ বাজারে তাদের পরিচালিত মুনলাইট আর্টিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীতের কাপড় বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে গাবতলী উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের মাঝে শীতের কাপড় তুলে দেন।
শীতের কাপড় পেয়ে আনন্দ আর উচ্ছাস প্রকাশ করেন শিশুরা। ছড়া, গান আর আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানান শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নাইম হাসান, বাগবাড়ি পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
সভাপতিত্ব করেন মুনলাইট ডেভেলপমেন্ট সোসাইটির মনজুরুল হক টুটু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক জেমি আক্তার, রহিম বাদশা, নাসিদ হোসেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সালেমা বেগম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইতি খাতুন, সানজিদা খাতুন ।
অনুষ্ঠান উপস্থাপন করেন মুনলাইটের মুস্তাকিম হোসেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনলাইট হেলথ কমপ্লেক্স, মুনলাইট থেরাপি সেন্টার, মুনলাইট ট্রেনিং সেন্টার এবং মুনলাইট পাবলিক লাইব্রেরী সহমুনলাইটের সেবামূলক কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বগুড়ার গাবতলী উপজেলার সুবাদবাজারে মুনলাইট বিনামূল্যের চিকিৎসা সেবা ওষুধ বিতরণ, প্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষা ও উন্নয়নে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews