নিজস্ব প্রতিবেদক
ষষ্ঠ উপজেলা নির্বাচনে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অরুণ কান্তি রায় সিটন জয়ী হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে ৪১ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন আনারস প্রতীকে ৩৯ হাজার ৭৫২ ভোট পেয়েছেন। অন্যদিকে, পুরুষ ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগ নেত্রী শামিমা আকতার সুমি শাহ নির্বাচিত হয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন। ভাইস চেয়ারম্যানদের নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন আমিনুল ইসলাম মুক্তা, রেকসোনা জালাল।
অন্য প্রার্থীদের মধ্যে আতাউর রহমান হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ৩০৬ ভোট এবং সাহানুর রহমান সাকিল মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৪০ ভোট।
নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, গাবতলীতে মোট ৯৮টি কেন্দ্রে ৮৬ হাজার ৯০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ ভোটের শতকরা হার ৩২ দশমিক ৪০ শতাংশ।
Leave a Reply