1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীতে ৭ম শ্রেনীর ছাত্রকে গলা টিপে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার গাবতলীতে ৭ম শ্রেনীর ছাত্রকে গলা টিপে হত্যা

  • আপডেট সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮১ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার গাবতলী পাইলট স্কুলের ৭ম শ্রেনীর ছাত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। নিহত সিফাত হোসেন(১৩) গাবতলী পৌর এলাকার উঞ্চুরকী উত্তরপাড়ার হাবিজার রহমান মোল্লার ছেলে। শনিবার রাতে স্থানীয় লোকজন তার মরদেহ বাড়ীর পাশ্বে পুকুর পাড় থেকে উদ্ধার করে।
জানাগেছে, গাবতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়ার সিফাত স্থানীয় মসজিদে ইফতার শেষ বাড়ি থেকে বের হয়। এরপর রাত ৯ টায় স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখ চিৎকার দিলে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার সিফাত মৃত বলে জানায়।
কর্তব্যরত ডাক্তার আরো বলেন, সিফাতকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, গলায় হাতের আঙ্গুলের দাগ ছিল।
সিফাতের মা রুলি বেগম জানান, সিফাত রোজাছিল, মসজিদে ইফতার শেষ বাড়ি এসে আবারো বেড়িয়ে যায়।  ইমরান হোসেন হারু নামের এক হিজরার বাড়ির নিকট সিফাতের  মরদেহ পড়ে ছিল। সেখান রাত ৯ টার দিকে সিফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হারুই সিফাতকে হত্যা করেছে। ৩ ভায়ের মধ্যে সে ছোট  বোনের বড়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিক ইকবাল বলেন, পুলিশ সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে, মৃত্যুর রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি। শনিবার রাতে সিফাতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আলমগীর হোসেন/০১৭১১৪১১০২৪

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews