বগুড়ার গাবতলীর আলোচিত ইউপি চেয়ারম্যান তারাজুল হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৭ জন খালাস
-
আপডেট সময় :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
-
২৫৮
বার
দীর্ঘ ৮ বছর পর বগুড়ার গাবতলী উপজেলার আলোচিত সোনারায় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে বগুড়ার সিনিয়র দায়রা জজ মো. শাহজাহান কবির এই রায় দেন। রায়ে কারাদন্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলো, নিহত তারাজুলের গাড়ি চালক হেলাল উদ্দিন ও মো. মানিক মিয়াকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও তা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডাদেশ দেওয়া হয়। এই মামলায় অভিযুক্ত অপর ৭ আসামিকে খালাস দেওয়া হয়।
মামলা সুত্রে জানা যায়, নিহত তারাজুল ইসলাম গত ২০১৬ সালে অনুষ্ঠিত সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও প্রিন্টার্স ব্যবসায়ি ছিলেন। তিনি পরিবার নিয়ে শহরের রহমাননগর এলাকায় বসবাস করতেন। তারাজুল ইসলাম ঈদ উদযাপন করতে নিজ গ্রামের বাড়ি উপজেলার আটবাড়িয়া গ্রামে গেলে ২০১৬ সালের ৯ জুলাই রাত ৩ টার দিকে শয়নকক্ষের জানালা দিয়ে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। মাথায় গুলিবিদ্ধ তারাজুল ইসলামকে তাৎক্ষণিক প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে আবার বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এত দিন তিনি লাইফ সাপোর্টে সেখানে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় অবশেষে ২৩ জুলাই চিকিৎসক তারাজুল ইসলামকে মৃত্যু ঘোষনা করেন।
গুলিতে আহত হওয়ার পর তারাজুল ইসলামের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু ১২ জুলাই গাবতলী মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে গাড়ীচালক বেলালকে গ্রেপ্তার করে পুলিশ এবং হত্যার ঘটনায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে সকল স্বাক্ষ্য প্রমাণ হাজিরসহ অন্য কার্যক্রম শেষ হওয়ায় আদালত গাড়ীচালক হেলালসহ দুই জনকে কারাদণ্ড প্রদান করে। দীর্ঘ ৮ বছর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।
বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্ত আসামি দুই জনকে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
দয়া করে শেয়ার করুন
Deprecated: File Theme without comments.php is
deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
/home/bogurapo/public_html/wp-includes/functions.php on line
6260
এই বিভাগের আরো সংবাদ
Deprecated: Function WP_Query was called with an argument that is
deprecated since version 3.1.0!
caller_get_posts is deprecated. Use
ignore_sticky_posts instead. in
/home/bogurapo/public_html/wp-includes/functions.php on line
6260
Deprecated: Function WP_Query was called with an argument that is
deprecated since version 3.1.0!
caller_get_posts is deprecated. Use
ignore_sticky_posts instead. in
/home/bogurapo/public_html/wp-includes/functions.php on line
6260
Leave a Reply