1. admin@bogurapost.com : admin :
বগুড়ার গাবতলীর কাগইলের বিএনপি নেতাকে বহিস্কার ও গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

বগুড়ার গাবতলীর কাগইলের বিএনপি নেতাকে বহিস্কার ও গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৬৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় গাবতলী উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও কাগইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি চাঁদাবাজ আবু আছাদকে গ্রেফতার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকেল ৪টায় গাবতলীর পীরগাছা বন্দরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিএনপির স্থানীয় কর্মীসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরাও অংশগ্রহণ করেন।
মানব বন্ধনে বক্তারা অভিযোগ করেন, শুধুমাত্র দলীয় সুবিধা নেয়ার জন্যেই আবু আছাদ বিএনপির রাজনীতিতে আছেন। ৫ আগস্ট পরবর্তী স্থানীয় দড়িপাড়া জাহের উদ্দিন আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে দ্বন্দ্বে মিথ্যা মামলায় জড়িয়েছেন বিদ্যালয় এর প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক এবং এলাকাবাসীকেও। তার রোষানাল থেকে বাদ যায়নি রামেশ্বরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপন মন্ডল। মানববন্ধনে অভিযোগ করা হয়, আবু আছাদ তার প্রভাব খাটিয়ে ভুক্তভোগী স্বপন মণ্ডলকে রাজনৈতিকভাবে হয়রানি এবং মানহানি করার লক্ষ্যে সম্প্রতি একটি সংবাদিক সম্মেলনও করেছেন যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিএনপি নেতা হয়েও তার হয়রানি ও রোষানাল থেকে রেহাই পাচ্ছে না বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও যাতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দরাও। যে কারণে অবিলম্বে আবু আছাদকে বিএনপির সকল পদ থেকে বহিষ্কারের পাশাপাশি মানববন্ধন থেকে তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্বপন মন্ডল, শামছুল আলম, মো: রাকিব, মো: হাকিম, রায়হানসহ গাবতলী উপজেলার পীরগাছা, সোনারায়, কাগইল ও রামেশ্বরপুর ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ।
মানববন্ধনে অংশ নেয়া যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, গাবতলী উপজেলা হলো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। বিএনপি কখনোই চাঁদাবাজ কিংবা মামলাবাজ নেতাকর্মীকে প্রশ্রয় দেয় না। নিজের সুবিধা আদায়ে দলকে ব্যবহার করে যেভাবে বিএনপি নেতা আবু আছাদ নিজ দলের নেতাকর্মীসহ সাধারণ এলাকাবাসীকে মামলা হামলা দিয়ে হয়রানি করছেন তা সত্যিই দুঃখজনক। অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির দায়িত্বশীলদের প্রতি আবু আছাদের বহিষ্কারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews