1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ছোটবেলাইলে রাস্তায় প্রতিবন্ধতা সৃষ্টি করে নানাভাবে হয়রানির অভিযোগে, পৌরসভার নিদের্শ মানছে না - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার ছোটবেলাইলে রাস্তায় প্রতিবন্ধতা সৃষ্টি করে নানাভাবে হয়রানির অভিযোগে, পৌরসভার নিদের্শ মানছে না

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়া শহরতলীর ছোটবেলাইল পুর্বপাড়ায় চলাচলের রাস্তায় প্রতিবন্ধতা সৃষ্টি করে নানাভাবে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওখানকার এক জমির মালিক  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোছাঃ মিনারা খাতুন। তিনি বলেন আমার জমিতে প্রবেশাধিকারের জন্য দীর্ঘদিন ধরে যে অবিচার, হয়রানি ও বেআইনি বাধার শিকার হচ্ছি। বগুড়া পৌরসভা থেকে প্রতিবদ্ধকতা উচ্ছেদ করলেও তারা পুনরায় প্রতিবদ্ধকতা সৃষ্টি করে যাচ্ছে।
 রোববার দুপুরে বগুড়া প্রেসক্লাবে লিখিত এক বক্তব্যে বলেন,   বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের ছোটবেলাইল পুর্বপাড়ায় আমার বিধবা ফুপু মোছাঃ নাজমা বেগম ও আমার সম্পত্তিতে প্রবেশের রাস্তায় অবৈধভাবে দেয়াল নির্মাণ করলে, আমি বগুড়া পৌরসভার কাছে লিখিত অভিযোগ দায়ের করি। অতপর বগুড়া পৌরসভার নির্দেশে পৌর গার্ড বাহিনী ও জেলা পুলিশ রাস্তার উপর নির্মিত অবৈধ দেওয়ালটি অপসারন করে। প্রতিপক্ষ পুনরায় সেখানে গায়ের জোরে নতুন করে লোহার দরজা, টিনের সেড নির্মান করে রাস্তাটি সম্পূন বন্ধ করে। তারা দাবি করছে জমিটি তাদের কেনা সম্পত্তি, দলিলে রাস্তার কথা উল্লেখ নেই। প্রতিপক্ষ এই জমিটি আমার চাচার কাছ থেকে ক্রয় করেছে। তারা আরও দাবি করছে আমাদের জমিতে যাওয়ার বিকল্প রাস্তা আছে, অথচ বাস্তবে কোনো বিকল্প রাস্তা নেই। আমরা রাস্তার সমপরিমান জমি তাদেরকে দিতে চেয়ে একাধিকবার আলোচনার প্রস্তাব দিয়েছি। কিন্তু তারা কখনই আলোচনায় বসেনি। বরং বোরহান উদ্দিনরা রাস্তা না দেওয়ার উদ্দশ্যে সাময়িক নিষেধাঙ্গা চেয়ে আদালতে মামলা দায়ের করে। আসলে তাদের উদ্দেশ্য হলো আমার ফুপু ও আমাকে আমাদের জমিতে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করে জমিটি সস্তায় কিনে নেওয়া।
তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ ও আইনি উপায়ে সমাধান খুঁজেছি- এবং নিরুপায় হয়ে আদালতে রাস্তা চেয়ে মামলা দায়ের করেছি, বগুড়া পৌরসভায় ও থানায় অভিযোগ দায়ের করেছি। মামলাগুলো চলমান রয়েছে। প্রশাসন ও আদালত দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে আমাদের জমিতে প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews