1. admin@bogurapost.com : admin :
বগুড়ার দুপচাঁচিয়ায় মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত ছেলে সাদের জামিন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার দুপচাঁচিয়ায় মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তারকৃত ছেলে সাদের জামিন

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার দুপচাঁচিয়ায় মাকে হত্যা মামলায় গ্রেপ্তার ছেলে সাদ বিন আজিজুর রহমানের অবশেষে জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন৷ বগুড়া আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের জয়পুরপাড়া এলাকায় নিজ বাড়িতে উম্মে সালমা নামের এক গৃহবধূকে হত্যা করে মরদেহ ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য উম্মে সালমার স্বামী আজিজুর রহমান ও তাঁর ছোট ছেলে সাদ দিন আজিজুর রহমানকে আটক করে র‍্যাব।

পরদিন ১২ নভেম্বর র‍্যাব-১২  সংবাদ সম্মেলন করে জানায়, সাদ হাত খরচের টাকা না পেয়ে নিজেই তাঁর মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল।

পরে মায়ের হত্যা মামলায়  সাদকে ৩ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া নেয়। এরপর পুলিশ জানায়, মায়ের হত্যায় সম্পৃক্ততা নেই সাদের। ১৫ নভেম্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় উম্মে সালমার বাড়ির ভাড়াটিয়া মাবিয়া সুলতানা এবং তাঁর দুই সহযোগী মোসলেম এবং সুমন চন্দ্র রবিদাসকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দুই দফায় ওই তিনজন আদালতে ১৬৪ ধারায় উম্মে সালমাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

মাকে হত্যায় ছেলের জড়িত থাকার কোনো প্রমাণ পায়নি পুলিশ। এমন তথ্যের পর গত রোববার সাদের জামিন আবেদন করে পরিবার।

গত বৃহস্পতিবার জামিন শুনানি শেষে সাদের জামিন নামঞ্জুর করেন আদালত। পরে আবার বুধবার জামিনের আবেদন করলে আদালত সাদকে জামিন দেন। শুনানির সময় সাদ বিন আজিজুর রহমান  কারাগারে ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews