1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ধুনটে আপন বোনকে ধর্ষণের অভিযোগে বড় ভাই গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার ধুনটে আপন বোনকে ধর্ষণের অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩১৪ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার ধুনট উপজেলায় নববিবাহিত কিশোরী আপন বোনকে দুই মাস ধরে ধর্ষণের অভিযোগে করা মামলায় সুজন মন্ডল (২২) নামে ভুক্তভোগীর বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুজন মন্ডল উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া আশ্রায় পল্লীর রঞ্জু মন্ডলের ছেলে। এরআগে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায়, সুজনের বাবা রঞ্জু মন্ডল প্রায় ১৩ বছর আগে মারা গেছেন। এরপর থেকে সুজন তারমা,বোন ও বোনকে (১৫) নিয়ে চুনিয়াপাড়া আশ্রয়ন পল্লীর সরকারি ঘরে বসবাস করেন। সুজন মন্ডল তার মা, বোন ও বৃদ্ধা নানীকে নিয়ে প্রতিদিন একই ঘরে ঘুমায়। এ অবস্থায় প্রায় ৪ মাস আগে সুজন মন্ডল তার বোনকে পাশের গ্রামে বিয়ে দেয়। কিন্ত স্বামীর সাথে বনিবনা না হওয়ায় প্রায় ২ মাস আগে ভুক্তভোগী মেয়েটি চুনিয়াপাড়ায় ভাইয়ের বাড়িতে ফিরে আসে। সেই থেকে ভাইয়ের বাড়িতেই অবস্থান করছেন ওই মেয়েটি।

এদিকে জীবিকার তাগিদে মেয়েটির মা শেরপুর উপজেলা শহরের একটি বাসায় গৃহকর্মীর কাজ নেয়। সে কারণে মেয়েটির মা শেরপুর শহরে অবস্থান করেন। আর সুজন তার বোন ও নানীকে নিয়ে চুনিয়াপাড়া গ্রামের বাড়িতে বসবাস করে। প্রতিরাতে একই বিছানায় ঘুমানোর সুযোগে প্রায় ২ মাস ধরে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আপন বোনকে ধর্ষণ করে সুজন মন্ডল। কিন্ত মেয়েটি ধর্ষণের বিষয়টি তার মাকে বলে বিশ্বাস করাতে পারেনি।

এ অবস্থায় ১৮ মার্চ সকাল ১০টায় সুজন তার ছোট বোনকে একই কৌশলে ধর্ষণ করে। বড় ভাইয়ের যৌন নির্যাতনে অতিষ্ঠ হয়ে মেয়েটি পাশের বাড়িতে আশ্রয় নিয়ে লোকজনের কাছে ধর্ষণের বিষয়টি প্রকাশ করে। এ ঘটনায় বুধবার বিকেলে সুজনের মা বাদি হয়ে একমাত্র ছেলে সুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছে। ভিকটিমের জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে এবং শারীরিক পরীক্ষা ও ডিএনএ টেস্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews