1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ধুনটে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ সদস্য, গ্রেপ্তার ১ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার ধুনটে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ২ পুলিশ সদস্য, গ্রেপ্তার ১

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১২৫ বার
নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এসময় তাদেরকে বেদম পিটিয়ে আহত করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের গুয়াডহরী গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় শিউলি বেগম (৫০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিউলি বেগম গুয়াডহরী গ্রামের মৃত জহুরুল ইসলামের স্ত্রী।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহুরী গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি অসীমকে (৩০) গ্রেপ্তারের জন্য এএসআই আশরাফুল ইসলাম ও কনস্টেবল আব্দুল খালেক তার বসবাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামী অসীমকে আটক করে হাতে হ্যান্ডকাপ পড়ানোর সময় তার মা শিউলী বেগম লাঠি দিয়ে এএসআই আশারাফুল ইসলামকে আঘাত করতে থাকেন। পরে শিউলী লাঠি ফেলে দিয়ে শাবল নিয়ে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যার উদ্যেশে আঘাত করার চেষ্টা করলে কনস্টেবল তা কেড়ে নেয়। এরপর অসীমের স্ত্রী সোহানা খাতুন ঘরের ভিতরে থাকা কাঁচি দিয়ে এএসআই আশারাফুলের হাতে কোপ দেয়। পরবর্তীতে আসামী আসীমও পুলিশ সদস্যদের উপর্যুপরি কিল-ঘুষি মারতে থাকে এবং তার মা শিউলী ও স্ত্রী সোহানাও তাদেরকে লাঠি দিয়ে উপর্যুপরি পেটাতে থাকেন। একপর্যায়ে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় আসামী অসীম পালিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। এঘটনায় ঘটনাস্থল থেকে শিউলি বেগম আটক করে পুলিশ। পরে আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের হয়েছে। এঘটনায় একজনকে গ্রেপ্তার করা করেছি। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews