1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ধুনটে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার ধুনটে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৫ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার ধুনট উপজেলায় প্রবাসির মেয়েকে জিম্মি রেখে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে বাড়ির আসবাবপত্র ভাংচুর মামলায় আল-আমিন (২৭) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আল-আমিন উপজেলার উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের ছামাদ সরকারের ছেলে। আসন্ন সম্মেলনে আল আমিন উপজেলার নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। রোববার সন্ধ্যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি গ্রামের রফিকুল ইসলাম জীবিকার তাগিদে দুবাই অবস্থান করেন। তার স্ত্রী আয়েশা বেগম স্কুল পড়ুয়া মেয়েকে নিয়ে সোনাহাটা বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। মেয়েটি স্থানীয় একটি কেজি স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। অন্যান্য দিনের ন্যায় ২৯ জানুয়ারী সকাল ১১ টায় মেয়েটি স্কুল থেকে ভাড়া বাসায় ফেরে। এ সময় ওই বাসায় মেয়েটির মা উপস্থিত ছিলেন না।
এ সুযোগে আল-আমিন ও তার ২ সহযোগী প্রবাসির বাসায় এক যুবককে ঢুকে দিয়ে দরজায় তালা লাগিয়ে দেয়। ওই যুবক সহ মেয়েটিকে বাসায় জিম্মি করে তারা প্রবাসির স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্ত চাঁদার টাকা পেয়ে তারা বাসার আসবাবপত্র ভাংচুর করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

এ ঘটনায় প্রবাসির স্ত্রী আয়েশা খাতুন বাদি হয়ে ওই দিনই আল-আমিন সহ ৩ জনের বিরুদ্ধে থানা ও সেনাক্যাম্পে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।

ধুনট থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, প্রবাসির স্ত্রীর দায়ের করা মামলায় আল-আমিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews