1. admin@bogurapost.com : admin :
বগুড়ার ধুনটে সিজারের সময় প্রসূতির পেটে গজ রেখে সেলাই - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার ধুনটে সিজারের সময় প্রসূতির পেটে গজ রেখে সেলাই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৪০৩ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার ধুনট উপজেলায় আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে মহনা খাতুন (২৪) নামে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় পেটের ভেতর সার্জিক্যাল গজ রেখে সেলাই করে দিয়েছেন এক চিকিৎসক। মহনা খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

এ ঘটনায় বুধবার (৯ এপ্রিল) রাতে ভুক্তভোগী ওই নারীর স্বামী লিটন মিয়া বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। মহনা খাতুন বর্তমানে বগুড়া শহরে একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

অভিযোগ সূত্রে জানা যায়, মহনা খাতুনের প্রসব ব্যাথা উঠায় ২০২৪ সালের ১৯ জুলাই ধুনট হাসপাতাল রোডে অবস্থিত আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এ্যন্ড হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বিকেলে তাকে সিজারিয়ান অপারেশন করেন ডা. সাখাওয়াত হোসেন। এসময় মহনা এক পুত্র সন্তানের জন্ম দেন। এরপর ২১ জুলাই দুপুর ১টায় মহনা খাতুনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। কিছুদিন পর মহনা পেটে ব্যাথা অনুভব করেন। কিন্ত অনেক চিকিৎসার পরও সুস্থ হয়নি মহনা খাতুন। এ বিষয়টি নিয়ে আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের পরিচালক আব্দুল মোমিনের সাথে যোগাযোগ করেন ভুক্তভোগী নারীর স্বামী লিটন মিয়া। তখন হাসপাতালের পরিচালক আব্দুল মোমিন বিভিন্নভাবে ভয়ভীতি দেখানোসহ লিটন মিয়াকে বিষয়টি প্রকাশ না করার জন্য চাপ সৃষ্টি করেন। এ অবস্থায় ৪ জানুয়ারী বগুড়া শহরে একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় মহনার পেটের ভেতর সার্জিক্যাল গজ রয়েছে। চিকিৎসকের পরামর্শে শহরের অন্য একটি বেসরকারি হসপিটালে অপারেশন করে মহনার পেট থেকে সার্জিক্যাল গজ বের করা হয় এবং তাকে ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। পরবর্তীতে মহনার পেটে অপারেশন করা স্থানে ইনফেশন হয়। এসময় চিকিৎসকের পরামর্শে ফের বগুড়া শহরের ওই হসপিটালে ভর্তি হলে মহনাকে মঙ্গলবার (৮ এপ্রিল) দ্বিতীয় দফায় অপারেশন করা হয়। মহনা শহরের ওই হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় লিটন মিয়া বাদি হয়ে আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড হসপিটালের পরিচালক আব্দুল মোমিনের নামে থানায় অভিযোগ করেন।

আদর্শ ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড হাসপাতালের পরিচালক আব্দুল মোমিন বলেন, এ বিষয়টি জানার পর ভুক্তভোগী নারী ও তার পরিবারের সাথে কয়েক দফা যোগাযোগ করা হয়েছে। কিন্ত তারা কোন সাড়া দেননি।

এ বিষয়ে ডা. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনার কথা শুনেছি। কিন্ত প্রসূতির পরিবারের কেউ আমার সাথে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে হয়তো পরীক্ষা-নীরিক্ষা করে বিষয়টির সমাধন করা যেত।

অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কাজ শেষ করে উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদির বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews