1. admin@bogurapost.com : admin :
বগুড়ার নন্দীগ্রামে চালককে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক ছিনতাই - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার নন্দীগ্রামে চালককে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক ছিনতাই

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার নন্দীগ্রামে চালককে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুবৃত্তরা। নিহত চালক রিপন মিয়া (৪৫) জেলার শেরপুর উপজেলার হাটশেরপুর এলাকার ভোদা মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে জেলার নন্দীগ্রাম উপজেলার নুনদহ আলিয়া মাদ্রাসার পাশ্বে ঝোপঝাড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে ছিনতাইকৃত ইজিবাইকের কোন সন্ধান হয়নি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, নিহত রিপন সোমবার রাত ৮ টার দিকে তিন জন যাত্রীসহ নুনদহ এলাকায় এসেছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, ওই তিন যাত্রী রিপনকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ মাদ্রাসার পাশ্বে ঝোপঝাড়ে ফেলে গেছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা ঝোপঝাড়ে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে রিপনের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার এবং  ইজিবাইক উদ্ধারে পুলিশ কাজ করছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews