বগুড়া শহরের মাদকদ্রব্যের আঁতুড় ঘর নামে পরিচিত চকসুত্রাপুর। সেই চকসুত্রাপুর এলাকা থেকে শহরের বিশিষ্ট মাদক ব্যবসায়ী রাজ বাবু(৩০) এবং সুন্দরী পপি বেগমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রবিবার( ২৪ নভেম্বর) সন্ধ্যার পরে চকসুত্রাপুর এলাকায় নিজ বাড়িতে চালিয়ে মাদকদ্রব্য, অস্ত্র ও টাকাসহ তাদেরকে গ্রেফতার করেছে । বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক রাজিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, তাদের গোপন তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে নামকরা তালিকাভুক্ত দুই বিশিষ্ট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত মোঃ রাজ বাবু ও পপি বেগম ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মদক বিক্রয়ের ৩ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
Leave a Reply