1. admin@bogurapost.com : admin :
বগুড়ার মোকামতলায় তেল ও গ্যাস সিলিন্ডার গোডাউনে আগুন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার মোকামতলায় তেল ও গ্যাস সিলিন্ডার গোডাউনে আগুন

  • আপডেট সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ২৮৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার মোকামতলা এলাকায় অগ্নিকাণ্ডে একটি তেল ও গ্যাস সিলিন্ডার গোডাউন পুড়ে গেছে। এ সময় ওই গোডাউনের সাথে  থাকা খামারের দুটি গরুও পুড়ে  মারা যায়।  ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট এক ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে মোকামতলার পাকুরতলা রংপুর-ঢাকা মহাসড়কের পাশে মেসার্স উত্তরা ট্রেডার্স নামে তেল ও গ্যাস সিলিন্ডারে গোডাউনে  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মেসার্স উত্তরা ট্রেডার্সের মালিক আব্দুর গফুর।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেলে তেলের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় একটি লরি থেকে তেল নামানো হচ্ছিল। তেল ও গ্যাসের সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরবর্তীতে আগুনের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় বগুড়া সদর, সোনাতলা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন থেকে টিম সহায়তার জন্য এগিয়ে আসে। মোট ছয়টি ইউনিটের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়। তবে ততক্ষণে দুটি গরু, তেলের লরি ও গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।
আব্দুল গফুর জানান, গোডাউনে ৮০ থেকে ৯০ ব্যারেল তেল রাখা ছিল। আগুনে সব পুড়ে গেছে। গরু মারা গেছে দুটি।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. খন্দকার আব্দুল জলিল বলেন, আমাদের ৬ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এটা নিয়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews