1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, বাইক উদ্ধার, গ্রেফতার ২ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শাজাহানপুরে ইজিবাইক চালককে গলা কেটে হত্যা, বাইক উদ্ধার, গ্রেফতার ২

  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুরে ইজিবাইক চালক মোফাজ্জল হোসেনকে (৫২) গলা কেটে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাইকৃত ইজিবাইকসহ পাঁচটি অটোরিকশা, হত্যায় ব্যবহৃত সুইজ গিয়ার বার্মিজ চাকু, রশি ও রক্তমাখা কাপড়ও উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে শাজাহানপুর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

নিহত মোফাজ্জল হোসেন ৭ নম্বর খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ব্যাটারিচালিত ইজিবাইক চালক। গত ৪ নভেম্বর সন্ধ্যায় প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হন তিনি। রাত ১২টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুরের তুতবাগানের প্রাচীরসংলগ্ন স্থান থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্বজনরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ শনাক্ত করেন। ঘটনার পর নিহতের স্ত্রী মাবিয়া সুলতানা বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, হত্যার পরপরই তথ্য প্রযুক্তির সহায়তায় লুণ্ঠিত বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয় ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোহেল রানা নামে এক ব্যক্তির কাছ থেকে।

জিজ্ঞাসাবাদে তিনি জানান, মোবাইলটি ৬০০ টাকায় কিনেছেন ছোট সজিবের কাছ থেকে। এরপর অভিযান চালিয়ে ধুনটের জয়শিং পশ্চিমপাড়া এলাকা থেকে বড় সজিব (২১) ও ছোট সজিব (১৯) কে গ্রেফতা করে পুলিশ।

ছোট সজিবের ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত সুইজ গিয়ার বার্মিজ চাকু, দুটি রশি ও রক্তমাখা থ্রি কোয়ার্টার প্যান্ট। তাদের দেওয়া তথ্য অনুযায়ী লুণ্ঠিত ইজিবাইকসহ মোট পাঁচটি অটো ও ১৫টি ব্যাটারি উদ্ধার হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর আরো বলেন, এটি একটি পরিকল্পিত ছিনতাই চক্র। ইজিবাইক ছিনতাই করাই ছিল মূল উদ্দেশ্য। এজন্যই মোফাজ্জল হোসেনকে গলা কেটে হত্যা করা হয়। গ্রেফতার দুই আসামি এবং মোবাইল ক্রেতা সোহেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন। পলাতকদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews