1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে ঈদগাহে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-ছেলে - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শাজাহানপুরে ঈদগাহে যাওয়ার পথে প্রাণ গেল বাবা-ছেলে

  • আপডেট সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৩৫৫ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুরে ঈদের নামাজ আদায় করতে ঈদগাহে যাওয়ার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। 

শনিবার (৭ জুন) সকাল ৭টার দিকে শাজাহানপুর উপজেলার নয়মাইল বামুনীয়া মন্ডলপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চান মিয়া (৩৫) ও তার শিশু সন্তান আব্দুল্লাহ (৫)।

নিহত চান মিয়া বামুনীয়া মন্ডলপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নাবিল এন্টারপ্রাইজ নামের ঢাকা-বগুড়া বাসের চালক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বেলাল জানান, পাঁচ বছর ছেলে আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হন চান মিয়া। বাড়ি থেকে ২০০ গজ দূরে ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব পাশে গ্রামের ঈদগাহ মাঠ।  এ সময় রাস্তা হওয়ার জন্য প্রথমে ছেলেকে রাস্তার মাঝখানের ডিভাইডার পার করে দিয়ে নিজে ডিভাইডার টপকে পার হতেই ঢাকাগামী একটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা ও ছেলে। ঈদের দিনে এই মর্মান্তিক অকাল মৃত্যুতে পরিবার ও আশপাশে চরম শোকের ছায়া নেমে এসেছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল খালেক জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঈদের দিনে রাস্তা ফাঁকা হওয়ায় বাসটি আটক করা সম্ভব হয়নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews