1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি: গ্রেপ্তার ৭ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি: গ্রেপ্তার ৭

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ বার

নিজস্ব প্রতিবেদক 

বগুড়ার শাজাহানপুরে গোয়েন্দা ডিবি পুলিশ পরিচয়ে ফার্নিচার বোঝাই একটি পিকআপ ভ্যান ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও বার্মিজ চাকু উদ্ধার করেছে। এ ঘটনায় পিকআপের মালিক আরিফ হোসেন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তর পাড়ার শফিকুল ইসলামের ছেলে রাতুল (২২), শাবরুল কারিগর পাড়ার বিপুল হোসেনের ছেলে তারেক হোসেন (৩২), বগুড়া সদর উপজেলার সাতশিমুলিয়ার মৃত আলমগীর হোসেনের ছেলে সুমন প্রামানিক (২২), একই উপজেলার সুলতানগঞ্জ পাড়ার মৃত পুটু মিয়ার ছেলে সাব্বির পাশা ওরফে শাওন (৩৩), মৃত গোলাম মো. পাশার ছেলে মোস্তফা পাশা ওরফে শ্যামল (৩৫), মালগ্রাম উত্তর পাড়ার মৃত কামাল মিয়ার ছেলে কালাম ওরফে সুরমা কালাম ওরফে জামাল (৩৪) এবং নিশিন্দারা মধ্যপাড়ার মৃত সাজ্জাদের ছেলে রাসেল আহম্মেদ (৩৫)। বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি
শফিকুল ইসলাম পলাশ।

মামলা সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত সোয়া ১২টার দিকে ঢাকার কেরানীগঞ্জের বছিলা এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকার ফার্নিচারবোঝাই একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-১৬৬৪) গাইবান্ধা ও দিনাজপুরগামী হয়। ভোর রাত সাড়ে ৪টার দিকে গাড়িটি শাজাহানপুর উপজেলার রহিমাবাদ বি-ব্লক ওভারপাস এলাকায় পৌঁছালে ৩টি প্রাইভেট কারে থাকা ১৪-১৫ জনের একদল ডাকাত টর্চলাইটের সংকেতে গাড়ি থামায়। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে চালক আল-আমীন (৩৫) ও হেলপার রফিককে (৪৫) হাতকড়া পরিয়ে হাত-পা বেঁধে প্রাইভেট কারে তুলে নেয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি স্মার্টফোন, ড্রাইভিং লাইসেন্স ও নগদ তিন হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ভোর ৫টার দিকে বগুড়া দ্বিতীয় বাইপাসের ঘুনিয়াতলা এলাকায় চালক ও হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এরপর পিকআপ মালিক মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আরিফ হোসেন বাদী হয়ে ১৩ আগস্ট শাজাহানপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের দিন রাতেই সন্দেহভাজন হিসেবে রাতুলকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যে পরে মোট ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া লুণ্ঠিত মালামাল এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews