1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শাজাহানপুরে সিএনজি ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত, আশঙ্কাজনক আহত ৩ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শাজাহানপুরে সিএনজি ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত, আশঙ্কাজনক আহত ৩

  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৪৩ বার
নিজস্ব প্রতিবেদক 
বগুড়ার শাজাহানপুরে সিএনজি ও যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত ও গুরতর আহত হয়েছেন ৩। সকলেই সিএনজি অটোরিকশার চালক ও যাত্রী। শনিবার (৯ আগস্ট)  রাত ১২ টা ২০ মিনিটে ঢাকা বগুড়া মহাসড়কের উপজেলার মাঝিড়া ইউনিয়নের মঞ্জুর ফিলিং স্টেশন সংলগ্ন প্রয়াস স্কুলের সামনে এ দুঘটনা ঘটে।  আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো,   সিএনজির যাত্রী জেলার শেরপুর উপজেলার বনমরিচা এলাকার হজরত আলীর ছেলে মোঃ আকাশ (২৫) ও আরিফ (২১)।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ সত্যতা নিশ্চিত করেছেন।
আশঙ্কাজনক আহতরা হলো, শেরপুর উপজেলার বনমরিচা এলাকার মোঃ হায়দার আলী (৫০), মোঃ  আব্দুল আজিজ (৩৮), মোঃ পলাশ (৩৫)।
শাজাহানপুর থানার ওসি জানান, থানাধীন মাঝিড়া ইউনিয়ন মঞ্জুর ফিলিং স্টেশন সংলগ্ন প্রয়াস স্কুলের সামনে হাইওয়ে পাকা রাস্তার উপর সিএনজি ও যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে সিএনজি অটোরিকশা যাত্রী আকাশ ঘটনাস্থলে মারা যান এবং ৪ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আরিফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকী ৩ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে। নিহত আকাশ ও আরিফ দুই ভাই।
তিনি আরও জানান, বাসটির চালক দূর্ঘটার সাথে সাথে দ্রুতবেগে ঘটনাস্থল ত্যাগ করে। দূর্ঘটনায় কবলিত সিএনজি শেরপুর হাইওয়ের হেফাজতে আছে। হাইওয়ে থানার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করবে।
Show quoted text

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews