1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে একদিনে দুই ভাইয়ের মৃত্যু, একসাথে জানাজা, শোকের ছায়া এলাকাজুড়ে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শিবগঞ্জে একদিনে দুই ভাইয়ের মৃত্যু, একসাথে জানাজা, শোকের ছায়া এলাকাজুড়ে

  • আপডেট সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩২১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে এক ভাইয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই ৬ ঘণ্টা পরে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। একই দিনে দুই ভাইয়ের স্বাভাবিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম পড়েছে। গত শনিবার উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেশরীপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। শনিবার সকাল পৌনে ৯টার দিকে বড় ভাই ওয়াহেদ ফকির(৮৫) মারা যান এবং ছোট ভাই ইসহাক ফকির(৮০) মারা যান বিকাল সাড়ে ৩টার দিকে।

মরহুম দুই ভাই একই গ্রামের মৃত জয়নুদ্দিন ফকিরের ছেলে। পেশায় তারা কৃষি কাজ করতেন। ছোট ভাই ইসহাক ফকির সরাইলের হেলাল পীরের ভক্ত ছিলেন।

স্থানীয়রা জানান, একই দিনে একই পরিবারের দুই জন স্বাভাবিকভাবে মারা যাওয়া এর আগে কখনো দেখিনি বা শুনিনি। তবে দুর্ঘটনার হিসাব আলাদা। মানুষ পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুই ভাই একসাথে পৃথিবীতে না আসলেও চলে গেলো একসাথে। সকালে এক ভাই মারা যাওয়ার পর বিকালে আরেক ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নিহত দুই ভাইয়ের একসাথে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ পড়ান সরাইলের হেলাল পীরের মুরীদ আব্দুল মালেক। জানাযার নামাজের পূর্বে বক্তব্য দেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও বর্তমান জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলামসহ বিভিন্ন আলেম ও জনপ্রতিনিধিরা। জানাযার নামাজে স্থানীয় ও বিভিন্ন এলাকার শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews