এবার বিয়ের দাবিতে মেয়ে না ছেলে মজনু লাইলীর বাড়িতে গত দুইদিন ধরে অনশন করছে। ঘটনাটি ঘটেটে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মোড়াইল গ্ৰামে। ওই গ্রামের প্রবাসীর কন্যার সাথে বিয়ের দাবিতে একই উপজেলার পার্শ্ববর্তী পিরব ইউনিয়নের পানিকান্দা গ্রামে বিয়ের দাবিতে এ যুবক মৃত্যুর হুমকি দিয়ে অনশন করছে।প্রেমিক ফজলে রাব্বীর এই ব্যতিক্রমী অনশনে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলে রাব্বী বেশ কিছুদিন ধরে ওই মেয়েকে বিয়ে করতে চাইছিল। তার পরিবার মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠালেও বিয়ে হয়নি। এরপরই সে চরম সিদ্ধান্ত নিয়ে মেয়ের বাড়ির পাশে গিয়ে শনিবার সকাল থেকে অনশন শুরু করে। অত্র এলাকায় এবার ছেলের অনশনের সংবাদে যুবককে দেখতে আসছে দৃর দৃরান্তের মানুষ। তবে মেয়ের বাড়ি তালা দিয়ে অন্যত্র চলে গেছে।
এদিকে, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তবে এখনো মেয়ের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। অনেকেই বলছেন, এভাবে বিয়ের দাবি আদায় করা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে সমাজের সবাইকে ভাবতে হবে।
Leave a Reply