1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে কোল্ড ষ্টোরে ভাড়া বুকিং কার্ড দেওয়া বন্ধ : ৫০ হাজার কৃষক বীজ আলু  সংরক্ষণ নিয়ে চিহ্নিত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শিবগঞ্জে কোল্ড ষ্টোরে ভাড়া বুকিং কার্ড দেওয়া বন্ধ : ৫০ হাজার কৃষক বীজ আলু  সংরক্ষণ নিয়ে চিহ্নিত

  • আপডেট সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জে ১৭টি কোল্ড ষ্টোরে ভাড়া বৃদ্ধির কারণে আলু সংরক্ষণের কার্ড (বুকিং) কার্যক্রম বন্ধের ফলে উপজেলার প্রায় ৫০ হাজার কৃষক তাদের কাঙ্খিত ফসল বীজ আলু সঠিক সময়ে সংরক্ষণ করতে না পারার আশংকা।
জানা গেছে উপজেলার ১৭টি কোল্ড ষ্টোরেজ এর গত বছরে খুচরা বাজারে ৩৫০ টাকা প্রতি বস্তায় ভাড়া নেওয়া হয়েছে। চলতি বছরে বীজ আলু সংরক্ষণের জন্য প্রতি বস্তা ৪৮০ টাকা ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ষ্টোর কর্তৃপক্ষ। খোজ নিয়ে জানা গেছে গত বছরে প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য ৫ টাকা কেজি ছিল। বর্তমানে প্রতি কেজি ৩ টাকা বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে উপজেলার ৫০ হাজার কৃষক আলু সংরক্ষণ নিয়ে চিহ্নিত হয়েছে।
এব্যাপারে নিউ কাফেলা কোল্ড ষ্টোরেজ এর ব্যবস্থাপক আখতারুজ্জামান মিল্টন বলেন, ষ্টোর এ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক কেজিতে ৩ টাকা বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়া বৃদ্ধি কেন করা হয়েছে? বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ষ্টোরের কমপেসার ওয়েল, এমনিয়াগ্রেস, মেশিন ম্যানেজমেন্ট এর মূল্য বৃদ্ধি ও ব্যাংকের নিকট দায়বদ্ধ থাকার কারণে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এব্যাপারে হিমাদ্রি লি: এর ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, সাময়িক ভাবে বীজ আলু সংরক্ষণের বুকিং কার্ড বিতরণের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শাহা কোল্ড ষ্টোরেজ এর ম্যানেজার খোকন মিয়া বলেন, এ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। এব্যাপারে কুড়াহার গ্রামের কৃষক শাহিনুর ইসলাম, ধাওয়াগীর গ্রামের কৃষক আত্তাফ হোসেন, আলিয়ারহাট গ্রামের কৃষক শিবলু মিয়া বলেন, আমরা গত ৪/৫ দিন যাবত ষ্টোরে কার্ড সংগ্রহের জন্য ঘোরাঘুরি করছি। আমাদেরকে বুকিং কার্ড না দেওয়ায় হয়রানীর স্বীকার হচ্ছি। এব্যাপারে আলু ব্যবসায়ী, নুরুল ইসলাম, ইয়াকুব আলী, আব্দুর রাজ্জাক, হাফিজার রহমান বলেন, ষ্টোর কর্তৃপক্ষ কোন যৌতিক কারণ ছাড়াই ভাড়া বৃদ্ধি করেছে। সে কারণে আমরা ষ্টোর কর্তৃপক্ষকে নতুন করে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বুকিং কার্ড বিতরণ বন্ধ রাখতে বলা হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আমি বিষয়টি জেনেছি, উদ্ধর্তন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews