1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়া পরা আসামী পালিয়ে যাওয়ায় পুনরায় গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়া পরা আসামী পালিয়ে যাওয়ায় পুনরায় গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া নাশকতা মামলার আসামি ফারুক হোসেন (৪০)কে অবশেষে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ফারুক  মোকামতলা ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় জাবাড়িপুর গ্রামের আবুল কালামের ছেলে।

গত শুক্রবার সন্ধ্যা ৬টায় পুলিশ তাকে নিজ গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসার প্রস্তুতি নেয়ার সময় গ্রামের কিছু লোক পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেন। ঘটনার আধাঘন্টা পর গ্রামের একটি  বাঁশ ঝাড়ের ভিতর থেকে হ্যান্ডকাফ উদ্ধার করেন পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হান্নান জানান, ফারুককে আটকের পর গ্রামের কিছু লোক পুলিশের কাছ  থেকে হ্যান্ডকাফ সহ পালিয়ে যেতে সহায়তা করেন। এর ৩১ ঘণ্টা পর গতকাল শনিবার দিবাগত রাত ১টায় ওই গ্রাম থেকে তাকে আবারো গ্রেপ্তার করা হয়েছে।

তবে যারা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহায়তা করেছেন এ ব্যাপারে কোনো মামলা হয়নি।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews