1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শিবগঞ্জে ফাঁদে ফেলে প্রেমিককে অপহরণের চেষ্টা, ভুয়া ডিবি পুলিশসহ প্রেমিকা গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শিবগঞ্জে ফাঁদে ফেলে প্রেমিককে অপহরণের চেষ্টা, ভুয়া ডিবি পুলিশসহ প্রেমিকা গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শিবগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের সময় ভুয়া গোয়েন্দা পুলিশের সদস্যসহ (ডিবি) কথিত প্রেমিকাকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বতপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- দিনাজপুর সদর থানার শুরি বলতর গ্রামের মৃত শাফি উদ্দিনের মেয়ে সুমি আক্তার (২৬) এবং শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বতপুর নন্দীপুর গ্রামের আমজান হোসেনের ছেলে রবিউল ইসলাম ডপিন।

পুলিশ সূত্রে জানা যায়, সুমি আক্তার (২৬) বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি রাজাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার সুমি ফোনে আমিনুরকে দেখা করার কথা বলে মহাবালায় ডেকে নেন। দেখা করার এক পর্যায়ে সুমির কথা মত সেখানে আগে থেকে উৎপতে থাকা রবিউল ইসলাম ওয়্যারলেস বের করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অসামাজিক কার্যকলাপের লিপ্ত থাকার কথা বলে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে আমিনুরের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এক পর্যায়ে জোর করে আমিনুরকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার সময় আমিনুর চিৎকার করলে স্থানীয় লোকজন এসে রবিউল ও সুমিকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, প্রেমিক আমিনুর রহমান বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews