নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে বগুড়ার শিবগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সুমন কুমার মোহন্ত(২৫) শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার বাসিন্দা। সুমন হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।
এর আগে, শনিবার বিকাল তিনটার দিকে শিনগঞ্জ উপজেলার মোকামতলা বাজার এলাকা থেকে তাকে প্রথমে পুলিশ হেফাজতে নেয়। পরে রাতে মামলা দায়ের হলে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ।
ওসি জানান, শনিবার দুপুর ১২টার দিকে ‘Sumon Mohonto’ নামের ফেসবুক আইডিতে ফরিদপুরের মধুখালীর ঘটনাকে কেন্দ্র করে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্ট করা হয়। পোস্টটি নানা সমালোচনার জন্ম দেয়। ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পোস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা হওয়ায় সুমন মোহন্তকে প্রথমে পুলিশী হেফাজতে নেয়া হয়। তার ব্যবহত মোবাইল ফোন জব্দ করার পর ওই আইডি লগ ইন অবস্থায় পাওয়া যায়৷ পরে রাতে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সংঘাত তৈরির চেষ্টা মামলা দায়ের করা হয়। রবিবার দুপুরে গ্রেপ্তার সুমনকে আদালতে পাঠানো হয়েছে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply