1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে অজ্ঞান করে ইজিবাইক চুরি,৩টি বাইকসহ ৪ সদস্য গ্রেপ্তার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শেরপুরে অজ্ঞান করে ইজিবাইক চুরি,৩টি বাইকসহ ৪ সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৭১ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে অজ্ঞান করে দুটি ইজিবাইক চুরির ঘটনায় আন্তঃজেলা চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে রংপুর এবং বগুড়ার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রংপুরের মিঠাপুকুরের আসাদুল ইসলাম (২৭),  বগুড়ার গাবতলীর ওয়াহেদুল ইসলাম (২৯), সদর উপজেলার ফিরোজ উদ্দিন (৩০) এবং ধুনট উপজেলার মিন্টু মেকারকে (৪০)।  তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি পুরাতন সিএনজিও উদ্ধার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  শফিকুল ইসলাম পলাশ। গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা চুরিকৃত ২ টি ইজিবাইক ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শেরপুর থানায় দায়ের করা মামলার এজাহারের বরাত দিয়ে ওসি জানান , গত ২৪ এপ্রিল বিকেলে মহিপুর বারইপাড়ার বাসিন্দা লাভলু মন্ডলের ছেলে মো. শামীম ইজিবাইক নিয়ে বের হয়ে আর ফেরেননি। রাত সাড়ে ১১টার দিকে ধাওয়াপাড়া এলাকায় তাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার ইজিবাইকটি তখন চুরি হয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে রংপুরের মিঠাপুকুরের আসাদুল ইসলামকে ইজিবাইকসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি পুরাতন সিএনজিও উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান , গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে অটোরিকশা ও ইজিবাইক চুরি করে বিক্রি করত। উদ্ধারকৃত আরেকটি চোরাই ইজিবাইকের প্রকৃত মালিক শনাক্তের চেষ্টা চলছে। মামলার তদন্ত চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews