1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে আবারও ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২০ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শেরপুরে আবারও ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ২০

  • আপডেট সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩০৮ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় ভটভটি যাত্রীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন।
শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রনবীর বালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খামারকান্দি ইউনিয়নের ঝাজর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৪৮) ও হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমান প্রামানিক হানিফ উদ্দিন (৩৬)।

স্থানীয়রা জানান, শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে একটি ট্রাক ধুনটের দিক থেকে আসছিল। এ সময় রনবীর বালা বশীর পগলা মাজারের কাছে রাস্তার দাঁড়িয়ে থাকা হানিফ নামে একজনকে চাপা দেয়। এরপর ২০০ গজ দূরে এসে আবার একটি ভটভটিকে ধাক্কা দিয়ে দেয়। এতে ভটভটি ও ট্রাকটি উল্টে যায়। এতে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন অর রশিদ ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ২০ জন।

শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews