1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে  কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শেরপুরে  কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৮৩ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুর উপজেলায় কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে উপজেলার শাহ বন্দেগি ইউনিয়নের রাজবাড়ী গ্রামের চন্ডিপুকুর নামের একটি পুকুরপাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত কিয়ামের ছেলে ফরিদ মিয়া (৩৫), রইচ উদ্দিনের ছেলে বুলবুল আহম্মেদ (৪০) এবং ছালেম মিয়ার ছেলে নাছিম মিয়া (৩২)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শুক্রবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে,  খোট্টাপাড়া এলাকার শরিফ নামের এক শিশু খেলার সময় পুকুরপাড়ে মূর্তিটি খুঁজে পায়। পরে শরিফের পরিবারের লোকজন মূর্তিটি গোপন করার চেষ্টা করেন। সেই সুযোগে ফরিদ, বুলবুল ও নাছিম মূর্তিটি বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে নেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শাহ বন্দেগি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা আবুল কালাম আজাদ জানান, র‌্যাব-১২ বগুড়া মূর্তিটি উদ্ধার করে নিয়ে গেছে। এটি কষ্টিপাথরের মূর্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
শেরপুর থানার  ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews