1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে চাঞ্চল্যকর গ্রাম পুলিশ মিজানুর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শেরপুরে চাঞ্চল্যকর গ্রাম পুলিশ মিজানুর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৩ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় চাঞ্চল্যকর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য  মিজানুর রহমান হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১২। শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে শেরপুর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী আব্দুস সামাদ (৪৫) শেরপুরের ঢেপুয়া এলাকার মৃত আলতাব আলী মন্ডলের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম। মিজানুর স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য ছিলেন।

এর আগে শেখ হাসিনা সরকার পতনের পর গত ১৭ আগস্ট মিজানুর রহমান তার লিজকৃত সরকারি জমির উপর খনন করা পুকুর থেকে মাছ ধরা কে কেন্দ্র কর। এ ঘটনায় পতন সরকারের প্রতিপক্ষদলের লোকজন লিজকৃত পুকুর দখল করার লক্ষ্য গ্রাম পুলিশ ও ভুসিহীন সদস্য মিজানুরকে দলবদ্ধ আসামিরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

 পরে নিহতের মা বাদী হয়ে বগুড়া শেরপুর থানায় ১৭ জন এজাহারনামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এর ধারাবাহিকতায় র‍্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার শেরপুর উপজেলায় হত্যা মামলার অন্যতম পলাতক আসামী আব্দুস সামাদ তেতুলিয়া গ্রামে তার আত্মীয় নুর আলম পান্নার বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি বিভিন্ন স্থানে দীর্ঘ দিন হতে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews