1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শেরপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • আপডেট সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৭৮ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন যাত্রী। শুক্রবার  দিনগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা সেতুর সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ বায়োজিদ হোসেন (২০)। তিনি রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস আসাদ পরিবহনের চালকের সহকারী ছিলেন। এছাড়া দুর্ঘটনায় আহতরা হলেন- নীলফামারীর জলঢাকার ফিরোজ হোসেন, আবু সাঈদ, রংপুর তারাগঞ্জের গোলাম রব্বানী, বদরগঞ্জের মো. রনি ও রংপুরের কিশোরগঞ্জের জাহিদ হোসেন।
এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কের দুই পাশে দূরপাল্লাগামী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় পৌণে একঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেরপুর উপজেলার ঘোগা সেতুর কাছে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আসাদ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদ পরিবহনের চালকের সহকারীসহ ছয়জন হতাহত হন। একপর্যায়ে হাসপাতালে নেওয়ার পথে হেলপার বায়োজীদ হোসেন মারা যান।
 শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুদ রানা  বলেন, দুর্ঘটনার পর উভয় বাসের চালক ঘটনাস্থলে বাসগুলো ফেলে পালিয়ে যান। বাস দুটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews