1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে মহিলা আ. লীগের দুই নেত্রী গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শেরপুরে মহিলা আ. লীগের দুই নেত্রী গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩১৩ বার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত দুই আওয়ামী লীগের দুই নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শেরপুর উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া (মধ্যপাড়া) এলাকার মোমেনা খাতুন (৫৩) ও ঘাসুরিয়া গ্রামের শিখা খাতুন (৪৭)। মোমেনা খাতুন শেরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সাবেক সম্পাদিকা এবং বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য। অন্যদিকে শিখা খাতুন শেরপুর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম পলাশ ।

পুলিশের এই কর্মকর্তা জানান, মোমেনা খাতুনকে রাত ২টা ৪৫ মিনিটে এবং শিখা খাতুনকে রাত ৩টা ৩০ মিনিটে নারী কনস্টেবলের সহায়তায় গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে শেরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। রবিবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews