1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুরে লুন্ঠিত ট্রাক ও মালামালসহ দুই ডাকাত সদস্য গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

বগুড়ার শেরপুরে লুন্ঠিত ট্রাক ও মালামালসহ দুই ডাকাত সদস্য গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শেরপুরে ডাকাতির ঘটনার ৩দিনের মাথায় লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৬ অক্টোবর) রাতে পাবনা জেলা সদরের দাপুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মালামালসহ ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ছাতিয়ানি বটতলা এলাকার আব্দুর রহমানের ছেলে সাইদুল ইসলাম ওরফে সাইদুল (২৫) ও একই উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী কলোনি এলাকার মনির উদ্দিনের ছেলে সোহেল রানা (৩০)।
সোমবার (০৭অক্টোবর) দুপুরে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে বলেন, বিগত ৩ অক্টোবর সন্ধ্যার দিকে উপজেলার গাড়ীদহ এলাকায় অবস্থিত কোয়ালিটি ফিড কোম্পানি থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্টো ট-১৫-৩৪১৭) বারো টন মাছ-মুরগির খাদ্য বোঝাই করে ট্রাকের চালক মাসুম রওয়ানা হন। পথিমধ্যে শেরপুর উপজেলা পরিষদের সামনে অবস্থিত কুদ্দুস এন্ড সন্স তেলের পাম্পে মালবোঝাই ট্রাকটি রেখে রাতের খাবারের জন্য বাড়িতে যান। এরপর বাড়ি থেকে পাম্পে এসে দেখেন মালামাল বোঝাই ট্রাকটি নেই।
ওসি শফিকুল ইসলাম আরো বলেন, ঘটনাটি জানার পর ট্রাকসহ খোয়া যাওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করেন। একপর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাকটি পাবনার দাপুনিয়া বাজারে রয়েছে বলে নিশ্চিত হন তাঁরা। এরপর সেখানে অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করেন। সেইসঙ্গে ওই ডাকাতির ঘটনায় জড়িত থাকায় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তারা আন্তজেলা ডাকাতদলের সদস্য।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে  বিকেলেই বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews