1. admin@bogurapost.com : admin :
বগুড়ার শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার শেরপুর থানায় নারী এসআইকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৪৪ বার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

 

বগুড়ার শেরপুর থানার কর্তব্যরত নারী উপ-পরিদর্শককে (এসআই)কে ‘ম্যাডাম’ সম্বোধন করায় মামুন নামের এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে থানা চত্বরে এই ঘটনা ঘটে। পরে মুচলেকা দিয়ে ওই যুবক মুক্তি পান।

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম রোখসানা খাতুন (বিপি নং ৯৫২১২৩৭৮৮৬)। তিনি গত ১৯ এপ্রিল ২০২৫ সালে শেরপুর থানায় যোগদান করেন। তার বিরুদ্ধে এর আগেও সাধারণ মানুষের সঙ্গে অপেশাদার আচরণের একাধিক অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী মামুন জানান, ব্যক্তিগত প্রয়োজনে সকালে তিনি শেরপুর থানায় যান। সেখানে ডিউটিরত এসআই রোখসানা খাতুনকে ‘ম্যাডাম’ বলে সম্বোধন করে কথা বলতে চাইলে ওই নারী কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তাকে কোনো কারণ ছাড়াই থানায় আটকে রাখা হয়। প্রায় দেড় ঘণ্টা পর মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

প্রাপ্ত তথ্যে জানা যায়, তিনি শেরপুর থানায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষের সাথে অপেশাদারী আচরন, বিনা কারনে তর্কে জড়িয়ে পড়া ও জনসাধারণকে হয়রানীর অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মঈনুদ্দীন বলেন, এসআই রোখসানা খাতুনের বিরুদ্ধে এর আগেও মৌখিকভাবে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে দেখছি এবং ইতোমধ্যে উর্ধতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews