1. admin@bogurapost.com : admin :
বগুড়ার সাগর হত্যাকান্ডে ইউপি চেয়ারম্যানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বগুড়ার সাগর হত্যাকান্ডে ইউপি চেয়ারম্যানসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৮ বার

নিজস্ব প্রতিবেদক

জোড়া হত্যাকাণ্ডের ৫ দিন পেরিয়ে গেলেও বগুড়ার শাজাহানপুরের আলোচিত স্বেচ্ছাসেবকলীগ কর্মী সন্ত্রাসী সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন প্রামাণিক খুনের ঘটনায় কেউ ধরা পড়েনি। তবে এই আলোচিত খুনের ঘটনায় আশেকপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত আলীসহ ৩১ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাগরের ছোট বোন রোকসানা আকতার বর্ষা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এজাহার নামীয় ১৯ জন ও অজ্ঞাতনামা ১০-১২ জনসহ মোট ৩১ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়েছে শাবরুলের পার্শবর্তী এলাকা দেসমা হোদ্দপুর গ্রামে পুকুর পত্তন নিয়ে মাছ চাষ করছিল সাগর তালুকদার।

গত রোববার বিকাল ৫ টার দিকে একটি জিক্সার মোটর সাইকেলযোগে ওই পুকুরে মাছের খাবার দিতে গিয়েছিল সাগর তালুকদার এবং তার ২ সহযোগী স্বপন প্রামাণিক ও মুক্তার হোসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সোয়া ৬টার দিকে শাবরুল ছোট মন্ডলপাড়া জনৈক শফিকুল ইসলামের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর পৌঁছামাত্র আক্রান্ত হয় তারা। এ সময় সেখানে চাপাতি, চাকু, রামদা, চায়নিজ কুড়ালসহ পূর্ব পরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা আসামিরা সাগর তালুকদারের ব্যবহৃত মোটরসাইকেলের গতিরোধ করে এবং এলোপাথারিভাবে কুপিয়ে সাগর তালুকদারকে নৃশংসভাবে খুন করে। পরিস্থিতি বেগতিক দেখে জীবন বাচাঁতে স্বপন প্রামাণিক এবং মুক্তার হোসেন ঘটনাস্থল থেকে দৌড় দেয়। মুক্তার হোসেন পালতে সক্ষম হলেও স্বপন প্রামানিককে আসামিরা ধরে ফেলে। তারা তাকেও কুপিয়ে নৃশংসভাবে খুন করে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পর আসামিরা পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) শাজাহান আলী জানান,পূর্ব শত্রুতার জের ধরেই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় নিতে কাজ চলছে।

জোড়া খুনের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াদুদ আলম জানান, সাগরসহ জোড়া হত্যা মামলার ক্লু উদ্ধার এবং আাসামিদের গ্রেফতারে চেস্টা চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews